Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগনের প্রয়োজন ৮০ বিলিয়ন ডলার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৩ পিএম

যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগনের প্রয়োজন ৮০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের লোগো। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধ ও অযুদ্ধ খাতে অতিরিক্ত ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন।  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। 

মার্কিন উপ-প্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ এই তথ্য মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও দুর্যোগ সহায়তার মতো অন্যান্য খাতের জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্দের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে।

তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

পেন্টাগনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নতুন যুদ্ধকালীন বাজেট অনুমোদন না হলে আগামী কয়েক মাসের মধ্যে তাদের অর্থ সংকটে পড়তে হতে পারে। এতে সামরিক প্রশিক্ষণ ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন কমানোর মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত অর্থের একটি অংশ গোলাবারুদ, সেনাদের বেতন এবং নৌবাহিনীর জাহাজ পরিচালনার খাতে ব্যয় করা হবে।

এর আগে একজন পেন্টাগন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরান যুদ্ধের খরচ ইতিমধ্যে প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তবে পুরো যুদ্ধের মোট ব্যয় এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বাজেট পরিচালক রাসেল ভোট বলেছেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো হিসাব নেই।

বিশ্লেষকদের মতে, এই বিশাল সামরিক ব্যয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ, জ্বালানির দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে জনমতও বিভক্ত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে সমালোচনাও বাড়ছে।  কারণ অনেকেই অভিযোগ করছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতে বিপুল পরিমাণ করদাতার অর্থ ব্যয় করা হচ্ছে, যখন দেশের ভেতরে মূল্যস্ফীতি ও তেলের দাম বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম