Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইবোলায় মৃত্যু ৭৫৪, কঙ্গোফেরত নিজ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

ইবোলায় মৃত্যু ৭৫৪, কঙ্গোফেরত নিজ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

Advertisement

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটি থেকে ফেরা মার্কিন নাগরিক ও মার্কিন জাতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। 

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে দেশটিতে মোট ২ হাজার ১১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৭৫৪ জন। এতে মৃত্যুর হার দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের আগের ২১ দিনের মধ্যে ডিআরসিতে অবস্থান করেছেন, তারা সরাসরি যুক্তরাষ্ট্রগামী কোনো বাণিজ্যিক বিমানে উঠতে পারবেন না।

কঙ্গোতে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিআরসিতে অবস্থান করা সব মার্কিন নাগরিক ও জাতীয়কে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে অন্তত ২১ দিন দেশটির বাইরে অবস্থান করার পরিকল্পনা করতে হবে। সংক্রমণের ঝুঁকি কমাতে এবং ভাইরাসের বিস্তার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কঙ্গোজুড়ে ইবোলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বুধবার সতর্ক করে জানিয়েছে, রোগটির বিস্তার নিয়ন্ত্রণ প্রচেষ্টার তুলনায় অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। সংস্থাটির মতে, বর্তমান প্রাদুর্ভাব শুরুর মাত্র দুই মাসের মধ্যে ভাইরাসটি দেশটির ৪১টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এমএসএফ আরও জানায়, এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ও ব্যাপক জনস্বাস্থ্য উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলা অত্যন্ত প্রাণঘাতী একটি ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে দ্রুত ছড়াতে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণ, রোগী শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন এই ভ্রমণ বিধিনিষেধ ইবোলার আন্তর্জাতিক বিস্তার ঠেকাতে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আনাদলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম