Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট ও একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন।  খবর আল জাজিরার

শনিবার (৮ আগস্ট) হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছিল। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই এলাকাটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তিনি এসব ফ্লাইট এক বা দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার কথাও বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনার পর ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনসি) সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।


কাভালিয়েরে জানান, রিও সিটি কর্তৃপক্ষ এএনসিকে শহরে চলাচলকারী হেলিকপ্টারগুলোর ওপর অবিলম্বে নজরদারি বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে ঘটে। ভিস্তা চিনেজা একটি জনপ্রিয় পর্যবেক্ষণ স্থান, যেখানে বাঁশের তৈরি ছোট একটি প্যাগোডা রয়েছে। তিজুকা ন্যাশনাল পার্ক রিওর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখান থেকেই শহরের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ও উপকূলীয় এলাকার মনোরম দৃশ্য দেখা যায়।

রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। পরিবারের সদস্যরা একজনের জন্মদিন উদযাপন করতে রিওতে এসেছিলেন।


পরিবারের মোট ছয়জন সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন, কারণ হেলিকপ্টারটিতে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ ছিল না। দুর্ঘটনায় ওই মেয়েটির দাদি, খালা ও এক কাজিন নিহত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .