Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবারের (১ আগস্ট) দুর্ঘটনার সময় বিমানটি যাত্রীদের বিখ্যাত নাজকা লাইনস দেখাতে নিয়ে যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

দুর্ঘটনাস্থল থেকে পুলিশের মেজর হোর্হে আন্দ্রাদে সাংবাদিকদের বলেন, ‘১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।'

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। 

বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্যটন দেশ পেরু। দেশটির ঐতিহাসিক নিদর্শন, যেমন ইনকা সভ্যতার মাচু পিচ্চু এবং কুসকো শহরের প্রাচীন পাথরের স্থাপনা দেখতে প্রতিবছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করেন।

পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।

নাজকা লাইনস পেরুর দক্ষিণ উপকূলীয় মরুভূমি অঞ্চলে, আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত। মাটির ওপর খোদাই করা বিশাল আকৃতির এসব জিওগ্লিফ বা ভূ-চিত্র ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।

এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ইউনেস্কো নাজকা লাইনসকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। সংস্থাটির মতে, সংখ্যায়, আকারে, বৈচিত্র্যে এবং ধারাবাহিকতায় এসব ভূ-চিত্র প্রত্নতত্ত্বের অন্যতম রহস্যময় নিদর্শন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রতিষ্ঠান এরোডিয়ানার বহরের একটি বিমান ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম