Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআইকে তাদের ইসলামাবাদমুখী লং মার্চ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলকে সরকারের সঙ্গে বসে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার অনুরোধ করেন। 

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পিটিআইকে আলোচনায় যুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক চেষ্টা চালানো হলেও তারা শুধু আলোচনা ব্যর্থ করার উদ্দেশ্যেই কাজ করে বারবার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি আরও বলেন যে এই ধরনের বিক্ষোভ ও লং মার্চ দেশের ভঙ্গুর অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে, পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান দাবি করেন যে সরকারের পক্ষ থেকে আলোচনা শুধু কথার কথাতেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া প্রায় এক বছর ধরে তাদের দলের প্রধান ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

দেশটির স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তালাল চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিটিআই লং মার্চ ও বিক্ষোভ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে সরকারের সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না। সন্ত্রাস দমন এবং খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা এগোলেও শেষ মুহূর্তে বিরোধীদের অসহযোগিতার কারণে তা ভেস্তে গেছে বলে দাবি করেছে সরকার।

সূত্র: দ্য ডন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

আরও পড়ুন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম