Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। পর্যাপ্ত শিক্ষক না থাকা, গাদাগাদি করে ক্লাস করা আর পুরোনো ভবনগুলোর সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়েছে। 

সোমবারই (৫ অক্টোবর) দেশটির প্রায় ৫০০ স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর প্যারাসের একটি স্কুল থেকে এই প্রতিবাদের সূচনা হয়েছিল। এরপর শিক্ষার্থী ইউনিয়নের ডাকে তা দ্রুত দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল দাবি হলো— খালি পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুল ভবনগুলো নিরাপদ ও আধুনিক করা। এছাড়া ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ভর্তির জটিল সিস্টেম এবং শিক্ষা খাতের বৈষম্যের বিরুদ্ধেও জোরালো আওয়াজ তুলেছে তারা।

উচ্চবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন মিডল স্কুল ও বিশ্ববিদ্যালয়েও আঘাত হেনেছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তবে এর মধ্যেই কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে পুলিশ পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লেকোরনু শিক্ষক সংকট দূর করা, স্কুল ভবন সংস্কার এবং ভর্তি প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। আগামী অক্টোবরের শেষের আগেই এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার

আরও পড়ুন

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম