Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটে। হঠাৎ করেই দোকানগুলোর রেফ্রিজারেশন বা খাবার ফ্রিজ করে রাখার ব্যবস্থার তাপমাত্রা অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িয়ে দেওয়া হয়। দেখতে দেখতেই পচে নষ্ট হয়ে যায় কোটি কোটি টাকার হিমায়িত খাবার। ফরাসি সরকার এই ঘটনাকে এক মারাত্মক ও অভূতপূর্ব হামলা বলে আখ্যা দিয়েছে। কিন্তু এই ধ্বংসাত্মক ঘটনার পেছনে কে ছিল? ফরাসি গোয়েন্দাদের নজর এখন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গোপন শাখা ‘শহীদ কাভে’-র দিকে।

কী এই ‘শহীদ কাভে’ শাখা

ইরান সরকার কখনোই এই দলটির অস্তিত্বের কথা প্রকাশ্যে স্বীকার করেনি। গোয়েন্দাদের ধারণা, ১৯৮৬ সালে ইরান-ইরাক যুদ্ধে মারা যাওয়া মাত্র ২৫ বছর বয়সি এক তরুণ সেনা কর্মকর্তা মাহমুদ কাভের নাম থেকে এই দলের নামকরণ করা হয়েছে। ফরাসি ও আমেরিকান গোয়েন্দাদের মতে, এটি কোনো সাধারণ হ্যাকার দল নয়। এটি ইরান সরকারের নির্দেশে চলা অত্যন্ত দক্ষ একটি সাইবার যুদ্ধ ইউনিট। তাদের মূল কাজ হলো অন্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গোপনে ডিজিটাল হামলা চালানো।

ছদ্মবেশে হামলার অভিনব কৌশল

এই সাইবার ইউনিটটি অত্যন্ত চতুরতার সাথে কাজ করে। তারা সরাসরি নিজেদের নামে কখনো কোনো হামলার দায় স্বীকার করে না। বদলে তারা ইন্টারনেটে ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ বা ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’-এর মতো ভুয়া স্বাধীন হ্যাকার দলের ছদ্মবেশ ধরে মাঠে নামে। হামলা চালানোর পর এসব ছদ্মবেশী দলগুলো ইন্টারনেটে গিয়ে হামলার দায় দাবি করে, যাতে মূল সরকারি সংস্থার ওপর কোনো আঁচ না আসে। ফ্রান্সের নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যেই এই ইউনিটের প্রধান হামিদ রেজা লশগারিয়ানসহ বেশ কয়েকজন শীর্ষ নির্দেশদাতাকে শনাক্ত করেছে, যাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল।

ইরানের কড়া প্রতিবাদ

ফ্রান্সের এই গুরুতর অভিযোগের পর ইরান চুপ করে থাকেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়ে একে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তেহরানের মতে, পশ্চিমা দেশগুলো কেবল তাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং কূটনৈতিক সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে এমন মনগড়া গল্প ফাঁদছে। নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করার জন্য যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে বলেও তারা হুঙ্কার দিয়েছে।

সাইবার দুনিয়ায় ছড়ানো আতঙ্ক

তবে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের প্রযুক্তিগত হামলার ক্ষমতা কয়েকগুণ বেড়েছে। তারা রাশিয়া বা চীনের মতো অতটা জটিল প্রযুক্তি ব্যবহার না করলেও, খুব সাধারণ কৌশলে যেকোনো প্রতিষ্ঠানের দুর্বল দিকগুলো খুঁজে বের করে আঘাত হানতে পারদর্শী। কেবল ফ্রান্স নয়, এর আগেও তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পানি শোধনাগার, ওষুধ তৈরির কারখানা এবং নানা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থাকে অচল করে বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করেছে। ফ্রান্সের এই সাম্প্রতিক ঘটনা বুঝিয়ে দিচ্ছে, সামনের দিনগুলোতে আধুনিক যুদ্ধের ময়দান কেবল সীমান্তে নয়, বরং ইন্টারনেটের গোপন অলিগলিতে আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

আরও পড়ুন

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম