Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করেছে ফরাসি সরকার। গত মাসে চালানো ওই হামলায় দেশটির কয়েক শ সুপারশপের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ হিমায়িত ও ঠান্ডা খাবার।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সোমবার জানান, বিষয়টি নজিরবিহীন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ ঘটনায় প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স। বারো বলেন, ফ্রান্সের জাতীয় ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এ ধরনের বড় সাইবার হামলা দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত।

তিনি আরও বলেন, হামলার জবাবে প্রয়োজনীয় ও আনুপাতিক যেকোনো ব্যবস্থা নেবে ফ্রান্স। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতেও পদক্ষেপ নেওয়া হবে।


প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধান এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওই ইউনিটের নাম শহিদ কাভেহ। ফরাসি কর্মকর্তাদের দাবি, ইউনিটটির সঙ্গে আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার কেন্দ্রের সম্পর্ক রয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

গত ১১ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারশপে ব্যবহৃত হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এতে কোপেরাতিভ ইউ-এর শতাধিক সুপারশপ এবং ইন্টারমার্শে ও তাদের সহযোগী ব্র্যান্ড নেটোর ১৮০টি দোকান আক্রান্ত হয়। কয়েকটি দোকানে রাতারাতি ফ্রিজের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় বলে জানা গেছে।

ক্যারফুর, মনোপ্রি ও ই. লেক্লারকের মতো বড় খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানও এ হামলার শিকার হয়। এসব প্রতিষ্ঠানে ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি সফটওয়্যার ব্যবহার করা হয়। এর মাধ্যমে দূর থেকেই ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

চলতি মাসের শুরুতে ইউরোপের আরও কয়েকটি দেশে একই ধরনের দ্বিতীয় দফা সাইবার হামলা হয়। এতে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। বেলজিয়াম ও লুক্সেমবার্গের পাশাপাশি সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি দোকানও আক্রান্ত হয়।

এদিকে গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে ফ্রিজ অস্বাভাবিকভাবে বিকল হয়ে খাবার নষ্ট হওয়ার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ওই ঘটনাও পরিকল্পিত সাইবার হামলা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: ট্রাম্প

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

আল-জাজিরার বিশ্লেষণ নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

আরও পড়ুন

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম