Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান যুদ্ধের কৌশল বদলে ফেলছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে সোমবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, দেশটির সামরিক বাহিনী এখন আক্রমণাত্মক সামরিক নীতির দিকে এগোচ্ছে। এ জন্য উপযুক্ত অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধ পরিচালনার কৌশলেও পরিবর্তন আনা প্রয়োজন।


আকরামিনিয়া বলেন, আগে ইরানের সামরিক অবস্থান ছিল প্রতিরক্ষামূলক এবং শত্রুর হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। তবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক নির্দেশনাগুলো এখন সশস্ত্র বাহিনীর কার্যক্রমের ভিত্তি হয়ে উঠেছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে সামরিক কার্যক্রমে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া, কার্যকারিতা বাড়ানো এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই অভিযান চালানো।

আকরামিনিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমাতে পারে। তবে এসব পরিস্থিতির ওপর নির্ভর না করে ইরানের সামরিক ও প্রতিরক্ষাসক্ষমতা বাড়ানোর কার্যক্রম স্বাধীনভাবে এবং নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

আল-জাজিরার বিশ্লেষণ নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

এনভিডিয়া প্রধানকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ, যা বলল চীন

এনভিডিয়া প্রধানকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ, যা বলল চীন

ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত

ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

আরও পড়ুন

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন রুবিও

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন রুবিও

আইজেনকোটের সরকারকে সমর্থনের ইঙ্গিত দিল আরেক দল

আইজেনকোটের সরকারকে সমর্থনের ইঙ্গিত দিল আরেক দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম