Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

ইয়েমেনের তাইজ শহরের পশ্চিমে জাবাল হান ফ্রন্টে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে সংঘর্ষের পর হামলার স্থল থেকে ধোঁয়া উড়ছে। ফাইল ছবি

Advertisement

ইয়েমেনের তাইজ প্রদেশে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় গত ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। 

ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস নামের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, গত ৭৩ ঘণ্টায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৩৩টি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে তারা। এসব হামলায় আবাসিক এলাকায় ২১৬টি ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিদের দায়ী করেছে সংগঠনটি। ওই হামলায় প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।


তবে বাজারে হামলার জন্য হুথিরা সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক কর্তৃপক্ষ এ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তবে দুই পক্ষের পালটাপালটি দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। এ ছাড়া ১২টি বাড়িতে অভিযান চালানো হয়েছে। হামলায় বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।


সংগঠনটি সতর্ক করে বলেছে, অব্যাহত গোলাবর্ষণ, চলাচলে বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে তাইজে মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম