Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ছবি: সংগৃহীত

Advertisement

বাইরের কোনো দেশের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে ইরান তাদের ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালী।

ফারস নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, জেনারেল বিলালী ইরানের আত্মনির্ভরশীলতার চিত্র তুলে ধরতে গিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র শিল্প এতটাই নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে আছে যে, এটিকে ঐতিহ্যবাহী পার্সিয়ান কার্পেটের চেয়েও বেশি নিখাদ ও দেশীয় বলা চলে।

তিনি আরও উল্লেখ করেন, তাদের সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এমন এক চূড়ান্ত রূপ নিয়েছে যেখানে কোনো ধরনের বিদেশি সমর্থন ছাড়াই উৎপাদন কার্যক্রম স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাওয়া সম্ভব। এমনকি রকেটের কঠিন ও তরল জ্বালানি তৈরির জন্য যেসব রাসায়নিক ও কাঁচামাল প্রয়োজন, তার সবটুকুই ইরানের নিজস্ব খনিজ এবং পেট্রোলিয়াম থেকে সংগ্রহ ও প্রস্তুত করা হয়। ফলে এসব গুরুত্বপূর্ণ উপাদানের জন্য ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর ইরানকে নির্ভর করতে হচ্ছে না।

পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের এই দেশীয় প্রযুক্তিনির্ভর সামরিক অগ্রগতি বজায় রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ এই সক্ষমতা মধ্যপ্রাচ্যের সার্বিক ভূ-রাজনীতিতে ইরানকে আরও শক্ত অবস্থানে দাঁড় করাবে।

সূত্র: মিডলইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

আরও পড়ুন

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম