Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে সামরিক পরিকল্পনার কাজ পুরোদমে শুরু করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি জানিয়েছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে।

তেহরানে দেওয়া এক বক্তব্যে জেনারেল মহেব্বি জানান, সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দেওয়া নির্দেশনাবলী যুদ্ধের প্রেক্ষাপটে এক ‘নতুন অধ্যায়ের সূচনা’ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত রয়েছে।

আইআরজিসির মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে—তা কেবল ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।

সর্বোচ্চ নেতার দেওয়া এই কড়া আদেশের আলোকেই আইআরজিসি এখন মধ্যপ্রাচ্য ও তার বাইরের নতুন নতুন অঞ্চলে আঘাত হানার পরিকল্পনা ছক কষছে। শত্রুর যেকোনো স্তরের হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক ও সংহারী জবাব দেওয়ার জন্য ইতোমধ্যে ইরানি বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

আরও পড়ুন

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম