Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সাধারণ আমেরিকানদের যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই এই যুদ্ধকে কাজে লাগিয়ে পকেট ভারি করছে পরা প্রভাবশালী তেল কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চালানো এই যুদ্ধকে ‘অবৈধ ও অর্থহীন’ হিসেবে আখ্যা দিয়ে বহুজাতিক এসব তেল কোম্পানির এমন পকেটকাটা ব্যবসার কড়া সমালোচনা করেছেন মার্কিন সেনেটর ক্রিস ভ্যান হোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ক্ষুব্ধ বার্তায় ডেমোক্রেটিক পার্টির এই সেনেটর জানান, ট্রাম্পের এই যুদ্ধের কারণে ‘বিগ অয়েল’ নামে পরিচিত বড় বড় তেল কোম্পানিগুলো ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার কোটি (১৩০ বিলিয়ন) ডলারের বিশাল অঙ্কের মুনাফা পকেটে পুরেছে। আর এর বিপরীতে, যুদ্ধের প্রভাব সামলাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ প্রতিটি পরিবারকে জ্বালানি বাবদ অতিরিক্ত ১,১০০ ডলারের বেশি মাশুল গুনতে হয়েছে।

সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগের সুযোগ নিয়ে কোম্পানিগুলোর এমন মুনাফাবাজির প্রতি ইঙ্গিত করে ভ্যান হোলেন বলেন, কোম্পানিগুলো মূলত সাধারণ মানুষের কষ্টকে বেচে দিয়ে নিজেদের পকেট ভরছে। মানুষের জীবন বাঁচাতে এবং আকাশছোঁয়া জীবনযাত্রার খরচ কমাতে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবি জানান তিনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই মূলত জ্বালানি খাতের মুনাফা লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং তা আগের চেয়ে প্রায় তিনগুণে গিয়ে ঠেকেছে। যুদ্ধের দোহাই দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ানো হলেও, এর সবটুকু সুফলই তুলে নিচ্ছে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

আরও পড়ুন

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম