Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হলেই ইরানে কি নতুন করে হামলা শুরু হবে? এই এক প্রশ্নে এখন থমথমে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বার্তা এবং ইরানের চরম হুঁশিয়ারির মুখে এই অঞ্চলের কোটি কোটি মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ আবার শুরু হলে দৈনন্দিন জীবনযাত্রা, বিমানের টিকিট পাওয়া বা ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কি না—তা নিয়ে চারদিকে এখন নানা জল্পনা-কল্পনা।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই যুদ্ধ শুরু হয়। আট মাস ধরে চলা এই যুদ্ধে কূটনৈতিক বা সামরিক—কোনো পক্ষই জয় বা সমাধানের মুখ দেখেনি। ট্রাম্প একদিকে মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ভয় দেখাচ্ছেন, অন্যদিকে আলোচনার কথাও বলছেন। পাল্টা জবাবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ পাওয়ার পর ইরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে তারা কেবল তেল ক্ষেত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রসহ পুরো অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেবে।

সংঘাতের এই উত্তাপে সবচেয়ে বেশি আতঙ্কে আছেন উপসাগরীয় দেশগুলোতে থাকা লাখ লাখ বিদেশি নাগরিক ও চাকরিজীবী। দীর্ঘ দিন নিরাপদ মনে করলেও, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিবারগুলো নীরবে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করায় সাধারণ মানুষের সেই নিরাপত্তাবোধে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তা আশঙ্কায় বড় বড় আন্তর্জাতিক সম্মেলন বাতিল হচ্ছে, সৌদি আরবে অফিসের কাজ ঘরে বসে করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাহরাইন থেকে শুরু করে আবুধাবির বাসিন্দারা সবাই এক অজানা আশঙ্কায় প্রহর গুনছেন।

এর মধ্যেই ব্যাকস্টেজে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চিঠি ও বার্তার আদান-প্রদান এবং কূটনৈতিক আলোচনা জারি রয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া ৭টি শর্ত পূরণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। সব মিলিয়ে আলোচনা সফল হয়ে আপাতত সংঘাত থামবে, নাকি আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য নতুন এক বিধ্বংসী যুদ্ধের রূপ নেবে—সেই উত্তর পাওয়ার জন্যই এখন অপেক্ষা করছে বিশ্ব।

সূত্র: সিএনএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম