Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের আর্থিক ক্ষতির দায় এবার ইউরোপীয় দেশগুলোকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে এখন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি নিয়ে ইউরোপের অভিযোগ করাকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ইউরোপ গতকাল ইসরাইলের ‘নোংরা কাজকে’ সমর্থন দিয়ে গর্ব করেছিল। আর আজ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নিজেদের হাজার কোটি ডলারের ক্ষতি নিয়ে অভিযোগ করছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধে সমর্থন দেওয়ার সময় কি ভেবেছিলেন, এর প্রভাব আপনাদের ওপর পড়বে না? যুদ্ধ ও সন্ত্রাসের একটা মূল্য আছে। এবার সেই মূল্য দেওয়ার পালা আপনাদের।’


তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কূটনৈতিক তৎপরতা যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই ইউরোপকে উদ্দেশ করে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, ইরান আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়। চলমান সংঘাতের কারণে তেহরান আর্থিক সংকটে পড়েছে এবং দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের  বেতন দেওয়ার সামর্থ্যও কমে গেছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আলোচনা করতে চায়। তারা বারবার আলোচনার কথা বলছে।’

ইরান বড় ধরনের সমস্যায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটি তাদের সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না।


চলমান সংঘাতকে ‘প্রচলিত যুদ্ধ নয়’ বলে বর্ণনা করেন ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে খুব কম অর্থ ব্যয় করছে।

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ সামরিক ব্যয় করা হচ্ছে বলে যুক্তি দেন তিনি। পাশাপাশি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে পাওয়া সুবিধা ইরানবিরোধী অভিযানের ব্যয়ের চেয়েও বেশি বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম যে কারণে বেড়েই চলছে

জ্বালানি তেলের দাম যে কারণে বেড়েই চলছে

নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

অ্যাক্সিওসের প্রতিবেদন নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন তেল কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন তেল কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

জ্বালানি তেলের দাম যে কারণে বেড়েই চলছে

জ্বালানি তেলের দাম যে কারণে বেড়েই চলছে

অ্যাক্সিওসের প্রতিবেদন নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই মারা গেছেন

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম