Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

Advertisement

কুয়েতে এক ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (৩১ অক্টোবর) ভোরে দেশটির শার্ক থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

কুয়েতের সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে জন্ম নেওয়া ওই বাংলাদেশি ভোরে শার্ক থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত কর্মকর্তার কাছে হত্যার কথা জানান। এ সময় তাকে ভীত ও উদ্বিগ্ন দেখাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন দাবি করেন, নিহত ইয়েমেনি নাগরিক তার শরীরে পানি ছিটিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তিকে আক্রমণ করেন এবং তার গলা কেটে দেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে কুয়েতের মুতলা শহরের একটি স্থাপনার ভেতর থেকে ১৯৯১ সালে জন্ম নেওয়া এক ইয়েমেনি নাগরিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার সঙ্গে বাংলাদেশি সন্দেহভাজনের স্বীকারোক্তির যোগসূত্র পাওয়া গেছে।

মরদেহ উদ্ধারের পর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে সেখানে পাবলিক প্রসিকিউশন, অপরাধ তদন্ত বিভাগ ও ফরেনসিক দলের সদস্যরা পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্দেহভাজন বাংলাদেশি আগে থেকেই নিজ আবাসস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নথিভুক্ত ছিলেন। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ ও কথিত উদ্দেশ্য সম্পর্কে কুয়েতের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

কুয়েত ও বাহরাইনে হামলার হুমকি ইরানের

কুয়েত ও বাহরাইনে হামলার হুমকি ইরানের

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

অদৃশ্য প্রভাবে কুয়েতে বহাল বিমানের স্টেশন ম্যানেজার শাহজাহান

২৪ ঘণ্টায় স্ট্যান্ড রিলিজ বাতিল অদৃশ্য প্রভাবে কুয়েতে বহাল বিমানের স্টেশন ম্যানেজার শাহজাহান

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলায় একাধিক সেনা নিহতের দাবি ইরানের

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলায় একাধিক সেনা নিহতের দাবি ইরানের

আরও পড়ুন

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম