Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে হামলার হুমকি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

কুয়েত ও বাহরাইনে হামলার হুমকি ইরানের

কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করে থাকা সব তেলবাহী জাহাজের নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ফাইল ছবি

Advertisement

কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের নৌবাহিনী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর পালটা জবাব হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানায় ইরানি নৌবাহিনী।

কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করে থাকা সব তেলবাহী জাহাজের নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এসব জাহাজ ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের অভিযোগ, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ডে মার্কিন সেনাদের ঘাঁটি ও উপস্থিতি থাকার সুযোগ দিয়েছে এবং ইরানি জাহাজে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে।


এর আগে মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরে খারগ দ্বীপের কাছে একটি ছোট ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপটির নোঙর এলাকার কাছাকাছি প্রায় চার নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয় বলে জানানো হয়।

তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। পরে জাহাজটির নাবিক ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক উপকূলের কাছেও দ্বিতীয় একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরআইবি।


হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, তখনই এসব ঘটনা ঘটল। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর মাধ্যমে বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরি হবে বলে আশা করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

তেলের দামে নতুন রেকর্ড

তেলের দামে নতুন রেকর্ড

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম