Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্বরত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর প্রাণঘাতী হামলার ছক কষছে ইরান। আমেরিকান গোয়েন্দাদের কাছে আসা তথ্য বলছে, এসব হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হামলার এই তীব্র ঝুঁকির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাসগুলো থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জে ক্লেটন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি জরুরি চিঠি বা স্মারকলিপির মাধ্যমে এই সতর্কবার্তা পাঠান। সেই তথ্যের ভিত্তিতেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের কূটনৈতিক উপস্থিতি সাময়িকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসসহ জেদ্দা ও দাহরানের কনস্যুলেট অফিসে কর্মরত অ-প্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন জরুরি পদক্ষেপ নেওয়া হলো।

সূত্র: অ্যাক্সিওস


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম