তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর উপ-রাজনৈতিক কমান্ডার আলি মোহাম্মাদি। তিনি বলেন, ট্রাম্পের দাবি যদি সত্য হতো, তাহলে তেলের বাজারে তার প্রভাব পড়তো।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী মোহাম্মদী মার্কিন প্রশাসনের উদ্দেশ্য নিয়ে এমন প্রশ্ন তোলেন।
মোহাম্মদি বলেন, ‘যদি সত্যিই হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করত, তবে তেলের বাজার কেন সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছে না? কারণ বাজারও বোঝে যে আপনি মিথ্যা বলছেন।’
আইআরজিসি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের যে দাবি, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, মার্কিন বাহিনী কেন প্রণালির কাছাকাছি না এসে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে?
পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান করছে বলেও জানান মোহাম্মদি।
আলী মোহাম্মদী জোর দিয়ে জানান, পারস্য উপসাগর, কৌশলগত হরমুজ প্রণালি ও ওমান উপসাগরের আকাশ ও জলসীমায় নৌযান চলাচলের ওপর আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ সামরিক নজরদারি এবং শক্তিশালী উপস্থিতি বজায় রয়েছে।
সূত্র: আলজাজিরা

