Logo
Logo
×

Advertisement

আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

Advertisement

Icon

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য, বিচারাধীন মামলার আসামি ও ট্যাক্সিযাত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে লিম্পোপু প্রদেশে ছয়জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লিম্পোপু প্রদেশের ভেম্বে জেলার আর-৫২৪ লেভুবু সড়কে লুইস ট্রিচার্ডট শহরের কাছে পুলিশের গাড়ি ও একটি বাখির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, শিলওয়াভুসিকু থানার গাড়িতে করে তিনজন বিচারাধীন আসামিকে থোহোয়ানদোর একটি সংশোধনাগারে নেওয়া হচ্ছিল। পথে গাড়িটির সঙ্গে তিশিসিমানী ওয়াটার প্রতিষ্ঠানের একটি সাদা মাহিন্দ্রা বাখির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে গুরুতর আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, দুজন বিচারাধীন আসামি ও বাখির চালক রয়েছেন। অপর এক আসামি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ পাহারায় রয়েছেন।

অন্যদিকে বুধবার (৭ অক্টোবর) বিকালে কোয়াজুলু নাটাল প্রদেশের হিলক্রেস্টের অদূরে কেটোরিজ এলাকার এমআর-৩৮৫ সড়কে একটি মিনিবাস ট্যাক্সি দুর্ঘটনায় ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুটি দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লিম্পোপু প্রদেশের দুর্ঘটনার ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের মামলাও করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম