Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে সাজা ভোগ স্থগিত করে গৃহবন্দী জীবন শুরু করার আইনি পথ চূড়ান্তভাবে সুগম হয়েছে। দেশটির হাইকোর্ট নাজিবের এই গৃহবন্দী আবাসন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা নিশ্চিত করেছে।

রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধের পর গত শুক্রবারই নাজিবের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে গৃহবন্দী হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির অ্যাটর্নি জেনারেলের শেষ মুহূর্তের আইনি আপত্তির কারণে নাজিবের সেই গৃহবন্দী হওয়া সাময়িকভাবে আটকে যায়। অ্যাটর্নি জেনারেল এই ক্ষমার আইনি ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুললেও দেশটির রাজা সুলতান ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দেন যে, তার ক্ষমার আদেশ সম্পূর্ণ স্পষ্ট এবং এতে কোনো অস্পষ্টতা নেই। রাজার এই অবস্থানের পর হাইকোর্ট থেকে নাজিবকে অবিলম্বে গৃহবন্দী করার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নাজিব রাজাক ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (১এমডিবি) তহবিলের কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। সাম্প্রতিক হাইকোর্টের এই আদেশের ফলে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে এখন আনুষ্ঠানিকভাবে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার বিতর্কিত ও প্রভাবশালী এই সাবেক প্রধানমন্ত্রী।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

আরও পড়ুন

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম