Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

Advertisement

মালয়েশিয়ার পাহাং রাজ্যে অনুষ্ঠিত বিশ্ব ইসলামী পর্যটন সম্মেলনের বাণিজ্যিক প্রদর্শনী ‘ডব্লিউআইটিসি মার্টে’ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি তুলে ধরেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নিয়ে মুসলিমবান্ধব পর্যটন, হালাল শিল্প, পর্যটন ব্যবসা ও বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশের উদ্যোক্তা ও পর্যটন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন তারা।

রাজ্যের সুলতান আহমদ শাহ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (এসএএসআইসিসি) শুরু হওয়া এ বাণিজ্যিক প্রদর্শনী চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। এতে পর্যটনশিল্পের ১৪টি খাতের ১২৩টি স্টলে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের পর্যটন পণ্য, ভ্রমণ প্যাকেজ ও বিশেষ বাণিজ্যিক অফার।

প্রদর্শনীতে পর্যটন প্যাকেজ, ওমরাহ, হালাল খাবার, স্পা, হোটেল এবং ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং হাইকমিশনের বাণিজ্য উইংয়ের প্রধান প্রণব কুমার ঘোষ অংশ নেন। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় (আইআইইউএম) অধ্যয়নরত একদল বাংলাদেশি শিক্ষার্থীও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম, আলোচনা ও আন্তর্জাতিক যোগাযোগবিষয়ক অধিবেশনে অংশ নেন। এসব অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী, পর্যটন বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

শিক্ষার্থীদের এ অংশগ্রহণ শুধু সম্মেলনে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং আন্তর্জাতিক পর্যটনশিল্পের কার্যক্রম কাছ থেকে জানা, ব্যবসায়িক সম্ভাবনা অনুধাবন এবং ভবিষ্যৎ পেশাগত যোগাযোগ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি তরুণদের মেধা, আগ্রহ ও অংশগ্রহণ তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

পাহাং রাজ্যের ঐক্য, পর্যটন ও সংস্কৃতিবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান লিওং ইউ মান বলেন, বিশ্ব ইসলামী পর্যটন সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে এ বাণিজ্যিক প্রদর্শনী। এর মূল উদ্দেশ্য পর্যটন নিয়ে ধারণা ও অভিজ্ঞতা বিনিময়কে বাস্তব ব্যবসায়িক কার্যক্রম, বাণিজ্যিক লেনদেন এবং নতুন বিনিয়োগের সুযোগে রূপান্তর করা।

তিনি বলেন, ১৪টি শিল্পগুচ্ছের ১২৩টি স্টলে বিভিন্ন ধরনের পর্যটন প্যাকেজ ও সেবা তুলে ধরা হয়েছে। এর ফলে পর্যটন খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। পাশাপাশি দর্শনার্থীরাও একই জায়গায় বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

পাহাংয়ের মুখ্যমন্ত্রী দাতো শ্রী দিরাজা হাজি ওয়ান রোসি ওয়ান ইসমাইলের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে পঞ্চম বিশ্ব ইসলামী পর্যটন সম্মেলনের বাণিজ্যিক প্রদর্শনী উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লিওং ইউ মান আরও বলেন, দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রদর্শনীতে বিভিন্ন বিশেষ অফার রাখা হয়েছে। কয়েকটি হোটেল ইতোমধ্যে আগামী রমজানের বুফে আয়োজনের প্যাকেজ এবং আগাম বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় ঘোষণা করেছে।

তিনি জানান, পাহাংয়ের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের পর্যটন পণ্য ও সেবা নিয়ে এতে অংশ নিয়েছে। ফলে কুয়ানতানসহ রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দারা একই জায়গায় বিভিন্ন পর্যটন প্যাকেজ সম্পর্কে জানতে এবং বিশেষ ছাড়ে সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এদিকে চলতি বছর পাহাং রাজ্যে পর্যটক আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক আগমনের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। বর্তমানে এসব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষণ শেষে পর্যটক আগমনের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হবে।

রাজ্যের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরে লিওং ইউ মান বলেন, ব্যাপক প্রচার-প্রচারণা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পাহাংয়ের পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও এ খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি ও গুরুত্ব বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি পাহাংয়ের বাসিন্দাসহ দেশি-বিদেশি পর্যটকদের ডব্লিউআইটিসি মার্ট পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে মুসলিমবান্ধব পর্যটন প্যাকেজ, হালাল খাবার, হোটেল সুবিধা ও ভ্রমণসেবার বিশেষ অফার গ্রহণের সুযোগ কাজে লাগানোর অনুরোধ জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

আরও পড়ুন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম