Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আশ্রয়প্রার্থীদের বিনিময়ে চালু হওয়া ‘একজনের বদলে একজন’ (ওয়ান ইন, ওয়ান আউট) কর্মসূচির শেষ দফার বহিষ্কার কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবারের শেষ ফ্লাইটে যাদের ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে, তাদের অনেকেই এর আগে একবার বহিষ্কৃত হয়ে আবার যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। ফ্রান্সে মানবপাচারকারীদের হুমকি ও নির্যাতনের শিকার হওয়ার পর তারা দ্বিতীয়বার যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা কয়েক শ আশ্রয়প্রার্থীকে এরই মধ্যে জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে প্রায় সমসংখ্যক আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

তবে ফ্রান্সে ফেরত পাঠানো অনেকেই আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন। তাদের অভিযোগ, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য দেওয়া অর্থ এখনো বাকি রয়েছে দাবি করে মানবপাচারকারীরা তাদের ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।


আশ্রয়প্রার্থীদের কয়েকজন জানিয়েছেন, পাচারকারীদের হাতে তারা মারধর, শারীরিক নির্যাতন এমনকি ধর্ষণের শিকার হয়েছেন। কেউ কেউ বলেছেন, রাস্তায় ঘুমানোর সময় পাচারকারীরা তাদের ধরে নিয়ে জোরপূর্বক কাজ করিয়েছে। ফ্রান্সের কালে শহরের একটি অভিবাসী শিবিরে তাদের দিয়ে পাচারকারীদের তাঁবু পরিষ্কার, পানি ও জ্বালানি কাঠ বহনের মতো কাজ করানো হতো। এসব পরিস্থিতিকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেছেন তারা।

এই কর্মসূচির আওতায় আটক ব্যক্তিদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিস এটিকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছে।

মঙ্গলবারের ফ্লাইটে ফ্রান্সে ফেরত পাঠানোর তালিকায় থাকা ইরানের এক আশ্রয়প্রার্থী জানান, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাকে ফ্রান্সে ফেরত পাঠিয়েছিল। সেখানে মানবপাচারকারীদের হাতে আটক হওয়ার পর তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। ইরানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হওয়ায় দেশে ফেরত পাঠানো হলে মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

ওই ব্যক্তি বলেন, ‘পাচারকারীরা ফ্রান্সে আমাকে ধরে ফেলেছিল। এ কারণে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসি। ফ্রান্সে আমার আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়নি। তাই প্যারিসের রাস্তায় ঘুমাতে বাধ্য হয়েছিলাম।’

তিনি আরও বলেন, মঙ্গলবার যাদের ফ্রান্সে পাঠানোর টিকিট দেওয়া হয়েছে, তাদের অনেকেই তার মতো দ্বিতীয়বার যুক্তরাজ্যে এসেছেন। তার অভিযোগ, দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসা ব্যক্তিদের আবার ফ্রান্সে পাঠিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।

আশ্রয়প্রার্থীদের জন্য পর্যাপ্ত আইনজীবী নিয়োগের কথা স্বরাষ্ট্র দপ্তর জানালেও বাস্তবে আইনি সহায়তা পেতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে তার বন্ধুরা একজন আইনজীবী নিয়োগ করলেও নির্ধারিত সময়ের মধ্যে বহিষ্কারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন ওই আশ্রয়প্রার্থী।

তিনি বলেন, ‘আমার মানসিক অবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার ফ্রান্সে ফেরত গেলে পাচারকারীরা আমাকে ধরে মেরে ফেলতে পারে বলে ভয় হচ্ছে।’

এর আগে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানোর সময় নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, কয়েকজন নিরাপত্তাকর্মী তাকে ঘিরে ধরেছিলেন, যেন তিনি কোনো অপরাধী। অথচ আশ্রয় চাওয়ার জন্য যুক্তরাজ্যে আসা ছাড়া তিনি কোনো অপরাধ করেননি।

এবার ফ্রান্সে ফিরে গেলে কোথায় থাকবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তার কথায়, আগেরবার ফ্রান্সে রাস্তায় ঘুমানোর সময় আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডায় বাইরে রাত কাটানো কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে করা ‘একজনের বদলে একজন’ চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানোর বিনিময়ে ফ্রান্স থেকে সমসংখ্যক ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হতো। মঙ্গলবার এই কর্মসূচির শেষ দফার ফ্লাইট পরিচালিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেট

ভারতে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেট

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

আরও পড়ুন

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম