Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার হামলার পরদিনই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন এলাকায় রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি পানি ও তাপ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন সোমবারও ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি রাশিয়ার সঙ্গে ২০১৪ সালে রাশিয়ার সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। এর আগেও অন্তত দুবার সেতুটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে কিয়েভ।


এর আগে সোমবার রাতে কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছালেন ১৫০০ অভিবাসী

৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

সেই তরুণসহ ইউরোপ থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

সেই তরুণসহ ইউরোপ থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪

আরও পড়ুন

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম