Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার যে অভিযোগ দেশটির সরকার তুলেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের মতে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার ঘটনায় ইরান জড়িত—এমন দাবি করেছিল ফরাসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ভাবমূর্তি নষ্ট করতে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে এটি একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় চেষ্টা। তেহরান মনে করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে খুশি করতেই প্যারিস এমন ভিত্তিহীন কথা বলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে ফরাসি সরকারের এই ধরনের অবস্থান নতুন নয়; বরং এটি ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতি তাদের দীর্ঘদিনের ধ্বংসাত্মক নীতিরই অংশ। বিশেষ করে দশকের পর দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীদের আশ্রয় দেওয়া এবং ফিলিস্তিনিদের ওপর চলা নির্মমতায় সমর্থন জুগিয়ে যাওয়ার বিষয়গুলো এর মধ্যে রয়েছে।

শেষে তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো অবৈধ বিদেশি চক্রান্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে তারা একটুও পিছপা হবে না। ফরাসি সরকারকে তাদের আন্তর্জাতিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

ইরান ইস্যুতে শান্তির পক্ষে কাতার-সৌদি, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ইস্যুতে শান্তির পক্ষে কাতার-সৌদি, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স

ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: ট্রাম্প

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

আরও পড়ুন

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম