Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো বলতে পারবে বলে জানিয়েছে ভারত। 

একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করে আইন অনুযায়ী এর সমাধান হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, সে প্রশ্নও করা হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। 

তার ভাষ্য, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, তা হাইকমিশনই জানাতে পারবে।

অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বশেষ কূটনৈতিক আলোচনার অগ্রগতি জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি আইনি। আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে দুই দেশের আলোচনা বা সমঝোতার মাধ্যমে ভারত কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। এ ক্ষেত্রেও তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল আবারও জানান, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে।

বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তার আইনজীবীরা। 

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

আরও পড়ুন

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

ফ্রান্সের রেফ্রিজারেশন হ্যাকিং ও রহস্যময় ‘শহীদ কাভে’, পর্দার পেছনের গোপন যুদ্ধ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম