Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করায় টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করায় টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

প্রতীকী ছবি।

Advertisement

যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে তারা মোট ৪০০ মিলিয়ন (৪০ কোটি) মার্কিন ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। 

দেশটির বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। বাকি ১০০ মিলিয়ন ডলার তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান ‘মিউজিক্যালি’র বিরুদ্ধে থাকা পূর্বের সম্মতিসূচক আদেশটি বাতিল হলে প্রদান করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের গোপনীয়তা আইন সংক্রান্ত মামলায় আদায় করা জরিমানাগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ অর্থ আদায়ের ঘটনা। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রচলিত ‘কোপ্পা’ আইন অনুযায়ী, মা-বাবার সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সি শিশুদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

এর আগে ২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যৌথভাবে টিকটকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মা-বাবার অনুমতি ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে লাখ লাখ শিশুর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে অ্যাপটি। এমনকি ১৩ বছরের কম বয়সিদের জন্য তৈরি বিশেষ ‘কিডস মোড’ থেকে ব্যবহারকারীদের ইমেইল ঠিকানাসহ নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল। 

এর আগে ২০১৯ সালেও মিউজিক্যালির বিরুদ্ধে একই ধরনের মামলা করেছিল মার্কিন কর্তৃপক্ষ। ২০১৭ সালে ‘বাইটড্যান্স’ মিউজিক্যালি কিনে নিয়ে পরবর্তীতে তা টিকটকের সঙ্গে যুক্ত করে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিকটকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়িতে জোড়া মামলা

মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

জুলাই গণ-অভ্যুত্থান মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

আরও পড়ুন

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম