Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি-আমিরাতের সহযোগিতা চান ইরানের প্রেসিডেন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

সৌদি-আমিরাতের সহযোগিতা চান ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের কারণে দেশটির ওপর বাণিজ্যে চাপ বাড়ার মধ্যেই তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে চলমান সংঘাত ও তেহরানের ওপর বাড়তে থাকা নিষেধাজ্ঞার বড় অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হয়েছে।

তবে চাপের মধ্যেও অন্তর্বর্তী একটি চুক্তি কার্যকর থাকাকালে ইরান প্রায় ৯ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে বলে জানান তিনি। এর মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য সচল রাখার তেহরানের প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে।

এদিকে আঞ্চলিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক চাপ কমানোর চেষ্টা করছে ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগত হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহণ করা হতো। তবে সংঘাতের কারণে বর্তমানে সেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার বিষয়ে পেজেশকিয়ানের আহ্বান এমন এক সময়ে এলো, যখন উপসাগরীয় দেশগুলো যুদ্ধের প্রভাব থেকে নিজেদের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার চেষ্টা করছে।

তবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। ফলে তেহরান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ থেকে বঞ্চিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম