Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল কেন রাশিয়া?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল কেন রাশিয়া?

রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল ছাড়ছে না।। সংগৃহীত ছবি

Advertisement

ডিজেলসহ কয়েক ধরনের জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাশিয়া। শনিবার (২৯ আগস্ট) দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ডিজেল, সামুদ্রিক জ্বালানি ও গ্যাস অয়েল। রুশ উৎপাদকদের এসব জ্বালানি রপ্তানিতেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রুশ সরকারের দাবি, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের নিষেধাজ্ঞার মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিল।

রয়টার্স বলছে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ড্রোন হামলার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে চাপ তৈরি করেছে।

রাশিয়া একই সঙ্গে কিছু অন্যান্য জ্বালানি রপ্তানিতেও দীর্ঘমেয়াদি বিধিনিষেধ বজায় রেখেছে। ফলে আন্তর্জাতিক বাজারে রুশ ডিজেল সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

রমজান কাদিরভের উত্থান, রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য কী?

রমজান কাদিরভের উত্থান, রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য কী?

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম