Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ

Advertisement

ষোলো বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের পাঞ্জাব বিধানসভা। সরকারি দলের সদস্য সারা আহমেদ আইনসভায় এই প্রস্তাবটি উত্থাপন করেন। 

প্রস্তাবে বলা হয়েছে, শিশুদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশ সুরক্ষিত রাখার ক্ষেত্রে রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বর্তমান প্রজন্ম সাইবার বুলিং, অনলাইন যৌন নিপীড়ন এবং নানা ধরনের অনুপযুক্ত কনটেন্টের মতো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। 

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশটিতে কঠোর আইন প্রণয়ন জরুরি বলে মত দেওয়া হয়। 

প্রস্তাবটিতে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। 

এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা এবং সব প্ল্যাটফর্মে কার্যকর বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) নির্দেশ দেওয়া। 

পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও শিশুদের মাঝে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোকে বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় শিশুদের সুরক্ষায় পাঞ্জাব বিধানসভার এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

সাবেক মার্কিন দূতের দাবি ‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

আরও পড়ুন

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

১২ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ এত জনপ্রিয় কেন?

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ এত জনপ্রিয় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম