Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড গড়লেন মেলোনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড গড়লেন মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

Advertisement

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির বার্তা সংস্থা এএনএসএ এ তথ্য জানিয়েছে।

এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসেও সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হয়েছেন মেলোনি।

২০২২ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার পর্যন্ত তিনি ১,৪১৩ দিন ক্ষমতায় রয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দ্বিতীয় সরকারের। ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ওই সরকার ১,৪১২ দিন ক্ষমতায় ছিল।

ইতালির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বারিতে শুক্রবার এই রেকর্ড উদযাপন করা হচ্ছে। ইতালির সংবাদপত্র ইল সোলে ২৪ ওরে জানিয়েছে, অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিতে পারেন। সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।

মেলোনির দল ব্রাদার্স অব ইতালি প্রায় চার বছরের শাসনামলের বিভিন্ন মুহূর্ত ও অর্জন তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির স্লোগান— ‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি।’

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনিও এই রেকর্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই রেকর্ডকে আমি কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি। কারণ স্থিতিশীলতা এমন কোনো রেকর্ড নয়, যা নিয়ে গর্ব করে দেখাতে হয়। বরং এটি এমন একটি শর্ত, যা একটি দেশকে পরিকল্পনা করতে, সিদ্ধান্ত নিতে, প্রতিশ্রুতি রক্ষা করতে এবং বিশ্বের কাছে সম্মান অর্জন করতে সক্ষম করে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

এনডিটিভির বিশ্লেষণ জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

কালো পোশাকের ‘ফাইটার’ থেকে প্যাস্টেল স্যুটের প্রধানমন্ত্রী মেলোনি

কালো পোশাকের ‘ফাইটার’ থেকে প্যাস্টেল স্যুটের প্রধানমন্ত্রী মেলোনি

স্কুলে বোরকা নিষিদ্ধ করতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী

স্কুলে বোরকা নিষিদ্ধ করতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম