Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ ১১ জনের প্রাণহানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ ১১ জনের প্রাণহানি

আগুন দ্রুতই আশপাশের বেশ কয়েকটি দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে আগুনে একটি বাজারের বেশ কয়েকটি দোকান ও বাড়ি পুড়ে যায়।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে স্থানীয় সময় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের বেশ কয়েকটি দোকান ও ভবনে তা ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরং।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে দগ্ধ ১১ জনের লাশ উদ্ধার করে। তাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

আগুন তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হেনরি বলেন, আগুনের ভয়াবহতা এবং দোকান ও বাড়িগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।

ইন্দোনেশিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। গত ডিসেম্বরে মধ্য জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন মারা যান।  ভবনের নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

আরও পড়ুন

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম