Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্র-ইরানের বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছে চীন সরকার। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরানের বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছে চীন সরকার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশটিতে খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

গতকাল ‍শুক্রবার (১১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮.৭৬ ডলার) এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান (প্রায় ৩৭.২৭ ডলার) বাড়বে।

দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেলের জন্য গ্রাহকদের গুণতে হবে প্রায় ৭.৯৬ ইউয়ান (১.১৯ ডলার)। আর পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৮.২৫ থেকে ৮.৬৮ ইউয়ান (১.২৩ থেকে ১.২৯ ডলার)।

এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট চীন সর্বশেষ জ্বালানির দাম সমন্বয় করার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পরিবর্তন এসেছে, যার কারণে চীনে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

মানসিক চাপে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে রুটির দোকান দিলেন নারী

মানসিক চাপে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে রুটির দোকান দিলেন নারী

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা চীনের

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম