Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া

বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

বিদেশিদের জন্য আরও কঠিন হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা

ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও আরও কঠোর করবে অস্ট্রেলিয়া সরকার। ছবি: সংগৃহীত

Advertisement

বিদেশি শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী ও সন্তানকে আনার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।  পাশাপাশি ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও আরও কঠোর করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এসব তথ্য জানান।

সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশে কট্টর ডানপন্থি ওয়ান নেশন পার্টি সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন বাড়াচ্ছে। দলটি চলতি সপ্তাহে জানিয়েছে, ক্ষমতায় গেলে তিন বছরের মধ্যে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমাবে। তাদের দাবি, এতে অস্ট্রেলীয়রা কিছুটা স্বস্তির সুযোগ পাবে।

তবে মন্ত্রী টনি বার্ক বলেন, ওয়ান নেশনের রাজনৈতিক উত্থানের কারণে সরকার এই সিদ্ধান্ত নেয়নি।

তিনি সাংবাদিকদের বলেন, এই পরিবর্তনগুলো সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া হয়েছে—এমন ধারণা ভুল। তার দাবি, এ নিয়ে সরকারের কাজ আগে থেকেই চলছিল।

সরকারের সংস্কারের ফলে অস্ট্রেলিয়ায় বছরে নিট অভিবাসন প্রায় ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে দেশটিতে বছরে নিট অভিবাসন প্রায় ৩ লাখ। মহামারির আগে এই সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন অস্ট্রেলীয় ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অস্ট্রেলিয়ায় অবস্থান করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা জোরদার করবে সরকার। এ জন্য আরও ১০০ জন ভিসা-নিয়ম তদারকি কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মেলবোর্নে মহামারির সময় ব্যবহৃত একটি কোয়ারেন্টাইন কেন্দ্রকে অভিবাসন-সংক্রান্ত আটক ব্যক্তিদের রাখার জন্য ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

টনি বার্ক বলেন, যারা অস্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় আসতে চান, তাদের অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে হবে। আর স্থায়ীভাবে থাকতে চাইলে স্থায়ী ভিসার আবেদন করতে হবে। ভিসার বৈধতা শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

‘সত্য গোপন করার’ জন্য ইরানের মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

‘সত্য গোপন করার’ জন্য ইরানের মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

শর্ত দিয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

শর্ত দিয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম