Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

ছবি: সংগৃহীত

Advertisement

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘জেমিনি’ ভুল করে অন্য তিনটি আসল কোম্পানির কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়েছিল বলে স্বীকার করেছে গুগল। 

কিছুদিন আগে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো বড় বড় এআই কোম্পানির প্রযুক্তিতেও একই সমস্যা দেখা গিয়েছিল। ফলে অতি শক্তিশালী এই এআই মডেলগুলো নির্মাতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত মে মাসে ‘ইরেগুলার’ নামে ইসরাইলের একটি এআই নিরাপত্তা যাচাইকারী প্রতিষ্ঠান জেমিনিকে পরীক্ষা করার সময় এ কাণ্ড ঘটে। একটি বন্ধ ঘরে নকল সব কোম্পানির নাম ব্যবহার করে জেমিনি কতটা নিরাপদ, তা পরখ করা হচ্ছিল। পরীক্ষাটি ইন্টারনেট ছাড়াই হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত ইন্টারনেট চালু হয়ে যায়। এরপরই ঘটে বিপত্তি! নকল কোম্পানির নামের সঙ্গে বাস্তব জীবনের আসল কোম্পানির নামের মিল পেয়ে জেমিনি ইন্টারনেট থেকে পাসওয়ার্ড গুছিয়ে অনুমান করে আসল কোম্পানির ভেতরে হানা দেয়। তবে হ্যাক করা কোম্পানিগুলো নকল নয়, বরং আসল তা বুঝতে পারার পরপরই জেমিনি নিজে থেকেই কাজ বন্ধ করে দেয়।

গুগল জানিয়েছে, এই ঘটনায় কোনো কোম্পানির ক্ষয়ক্ষতি হয়নি। তাই তারা খবরটি আগেই প্রকাশ্যে আনেনি, তবে যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারত তাদের জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওপেনএআই ও অ্যানথ্রোপিক নামের অন্য দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানি তাদের ভুলের কথা আগেই নিজেরা স্বীকার করেছিল।

ঘটনাটি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এআই প্রযুক্তির কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানান। এ কারণে ওপেনএআই তাদের নতুন প্রযুক্তি তৈরির কাজ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখে। অন্যদিকে অ্যানথ্রোপিক কোম্পানির প্রধান নির্বাহী দারিও আমোদেই মনে করেন, সঠিক নিরাপত্তাব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত সারা বিশ্বেই এআই বানানোর গতি কিছুটা কমিয়ে দেওয়া উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

এআই ঝুঁকি এড়াতে একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

এআই ঝুঁকি এড়াতে একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮

এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮

মেটার ক্যামেরবিহীন এআই চশমা, কী সুবিধা এতে

মেটার ক্যামেরবিহীন এআই চশমা, কী সুবিধা এতে

এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সি নারীর প্রতারণার ফাঁদ

এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সি নারীর প্রতারণার ফাঁদ

আরও পড়ুন

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম