Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পিয়ংইয়ং নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মর্যাদা পুনর্ব্যক্ত করার কয়েক দিন পরই এ ঘটনা ঘটল।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’

পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত। এর আট দিন আগে উত্তর কোরিয়া ওই সাগর লক্ষ্য করে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। পরে পিয়ংইয়ং জানিয়েছিল, এটি ছিল যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ।

এদিকে চলতি সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে দেশটিকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছিল।

রোববারের উৎক্ষেপণের বিষয়টি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, এটি ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বস্তুটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: আরব নিউজ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

গবেষণা পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএর প্রস্তাব মানবে না উত্তর কোরিয়া

পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএর প্রস্তাব মানবে না উত্তর কোরিয়া

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান ডোনাল্ড ট্রাম্প

প্রাসাদ, ব্যক্তিগত দ্বীপ ও শত শত গাড়ি—কেমন বিলাসী জীবন কিম জং উনের?

প্রাসাদ, ব্যক্তিগত দ্বীপ ও শত শত গাড়ি—কেমন বিলাসী জীবন কিম জং উনের?

আরও পড়ুন

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম