Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের অধিকৃত এলাকায় রাশিয়ার নির্বাচন প্রত্যাখ্যান ইইউর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

ইউক্রেনের অধিকৃত এলাকায় রাশিয়ার নির্বাচন প্রত্যাখ্যান ইইউর

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়ার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ওই নির্বাচন আয়োজন ও এতে অংশগ্রহণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছে জোটটি।

সোমবার এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাশিয়ার স্টেট ডুমা নির্বাচন দেশটিতে ‘গণতন্ত্রের অব্যাহত ও গভীর ক্ষয়’ তুলে ধরেছে।

বিবৃতিতে ক্রিমিয়া ও সেভাস্তোপোলের পাশাপাশি দোনেৎস্কা, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের রুশ-নিয়ন্ত্রিত এলাকায় অনুষ্ঠিত ভোটকে ‘তথাকথিত নির্বাচন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানানো হয়।

ইইউ বলেছে, এসব অঞ্চলে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘন। তাই ইউক্রেনের অধিকৃত অঞ্চলে অনুষ্ঠিত এই নির্বাচন বা এর ফলাফলকে ইইউ স্বীকৃতি দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।

জোটটি আরও জানিয়েছে, এসব অঞ্চলে ভোট আয়োজন বা প্রার্থী হিসেবে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি রাশিয়ায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইইউর অভিযোগ, রুশ কর্তৃপক্ষ বিরোধীদের নির্বাচনি প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, প্রশাসনিক ও বিচারিক ক্ষমতার অপব্যবহার এবং স্বাধীন তথ্যপ্রবাহ সীমিত করার মতো পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে রাশিয়ার ‘ইয়াবলেকো’ দলের কেন্দ্রীয় তালিকা থেকে প্রার্থীদের বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ইইউ দলটিকে রাশিয়ার টিকে থাকা বিরোধী শক্তিগুলোর একটি এবং যুদ্ধবিরোধী অবস্থান নেওয়া দল হিসেবে উল্লেখ করেছে। 

এছাড়া ২৭ সদস্যের জোটটি রাশিয়া কর্তৃক ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার পর্যবেক্ষকদের আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে।

ইইউ রাশিয়ার প্রতি ইউক্রেনে ‘পূর্ণাঙ্গ, তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি’ কার্যকর করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

রমজান কাদিরভের উত্থান, রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য কী?

রমজান কাদিরভের উত্থান, রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য কী?

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম