Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

বাকি সেনাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কাজাখ নৌবাহিনী। সংগৃহীত ছবি

Advertisement

কাজাখস্তানে কাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় সাগরে ভেসে গিয়ে দেশটির নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম