Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

ছবি: সংগৃৃহীত

Advertisement

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ তল্লাশি চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। 

দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় সড়কপাশের একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এই হামলা চালায় এক আত্মঘাতী বোমা হামলাকারী।

প্রাদেশিক জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও জঙ্গি হামলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। 

ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পেছনে প্রধানত টিটিপি এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে দেশটিতে হামলা চালাচ্ছে জঙ্গিরা, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

এর আগে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সংঘাতে বেশ কয়েকজন আফগান তালেবান সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

ডেরা ইসমাইল খান এলাকাটি দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে হওয়ায় সেখানে প্রায় সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিরা।

সূত্র: এপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

সাবেক মার্কিন দূতের দাবি ‘পোষা সাপেই ছোবল দিচ্ছে পাকিস্তানকে’

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

জাতিসংঘে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম