Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই ইরানের। দেশটির জাতিসংঘ প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে সূত্রটি নিউইয়র্কে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে প্রকাশিত পরস্পরবিরোধী প্রতিবেদন নাকচ করে দেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছে ইরানের প্রতিনিধি দল।

সূত্রটি জানায়, গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় ইরানের অবস্থান ও শর্তগুলো স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার দেশ ওই শর্ত প্রত্যাখান করেছে।

তবে গণমাধ্যমটি সূত্রের বরাতে বলেছে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো দফা আলোচনার পরিকল্পনা ইরানি প্রতিনিধি দলের কর্মসূচিতে নেই।

নির্ধারিত কর্মসূচি শেষ করে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে চলতি সপ্তাহে নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আরও পড়ুন

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম