মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ ইরাকের নাসরিয়া অঞ্চলের মরুভূমিতে আয়োজিত এক জমকালো বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমোধ্যমে ভাইরাল হয়েছে। রাজসিক আয়োজন ও অতিথিদের আপ্যায়নে বিপুল সংখ্যক পশু জবাইয় করা হয়। বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, আল-বাদুর গোত্রের শেখ হায়দার আবিরের ছেলেদের বিয়ে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অতিথি আসেন।
অতিথিদের আপ্যায়নের জন্য প্রায় এক হাজার চারশত ভেড়া ও ছাগল এবং ২৭০ টির বেশি উট জবাই করা হয় বলে জানা গেছে। মরুভূমির বিশাল আয়োজনে করা এই বিয়ের ভোজ ও অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বিয়ের আয়োজনের ব্যাপকতা, অতিথি সংখ্যাক এবং ভোজের জন্য ব্যবহৃত পশুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
ইরাকের উপজাতীয় সংস্কৃতিতে বড় আকারের সামাজিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বংশের মর্যাদা ও আতিথেয়তা পরায়নের অংশ হিসেবে বড় আয়োজন করার প্রচলন রয়েছে।
