Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খান কবে মুক্তি পাচ্ছেন জানালেন শাহবাজের উপদেষ্টা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০১:০৩ পিএম

ইমরান খান কবে মুক্তি পাচ্ছেন জানালেন শাহবাজের উপদেষ্টা

Advertisement

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২৭ জুন কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। 

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান ২৭ জুন কারাগার থেকে বের হতে পারেন, তবে সরকার তাকে যতদিন সম্ভব কারাগারে রাখার চেষ্টা করবে।

ইমরান কারাগার থেকে বেরিয়ে এলে ঝড় উঠবে না বলেও মন্তব্য করেন পাকিস্তানের সরকারদলীয় এ নেতা।   

রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে সংবিধান ও আইন অনুযায়ী কারাগারে রাখার চেষ্টা করা হবে, জোর করে নয়।

তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বৈধ ও আইনি উপায়ে যেসব মামলা করা যায়, সেগুলোই কার্যকর করা হবে।

ইমরান খানের জেলে থাকাই মঙ্গল উল্লেখ করে রানা সানাউল্লাহ বলেন, দেশের মঙ্গল এখানেই, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আটকে রাখতে হবে, তিনি জেল থেকে বের হলে ঝড় উঠবে না, শুধু দু-তিনটি সভা-সমাবেশ হবে।

তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সংলাপ ও গণতন্ত্রে বিশ্বাস করেন না, তিনি যদি গণতন্ত্র নিয়ে এগিয়ে যান তাহলে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই।

সামা টিভি উর্দূ

তোশাখানা মামলা দ্রুত শুনানির জন্য সুপ্রিমকোর্টে ইমরান

 

Advertisement

ইমরান খান মুক্তি শাহবাজ উপদেষ্টা

Advertisement

আরও পড়ুন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম