Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চুকাই ফুলে রান্না করুন পুঁটি মাছ, চচ্চড়িতে আসবে অনন্য স্বাদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

চুকাই ফুলে রান্না করুন পুঁটি মাছ, চচ্চড়িতে আসবে অনন্য স্বাদ

চুকাই ফুল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। ছবি: সংগৃহীত

Advertisement

বাজারে এখন চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে, যা দিয়ে মাছ রান্না করলে স্বাদ হয় দারুণ। বিশেষ করে পুঁটি মাছের চচ্চড়িতে রোজেলা ব্যবহার করে দেখুন, খেতেই মজা হবে।

উপকরণ হিসেবে প্রয়োজন দেশি ছোট পুঁটি মাছ ৩০০ গ্রাম, দেশি পেঁয়াজকুচি ১ কাপ, ২টি টক টমেটো কুচি, রোজেলার পাপড়ি আধা কাপ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, ৬–৭টি কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি আধা কাপ এবং সরিষার তেল ৪ টেবিল চামচ।

প্রণালি শুরু করুন মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে ৩০ মিনিট রাখার মাধ্যমে। এরপর আবার ধুয়ে নিন। যে কড়াইতে রান্না করবেন, তাতে পেঁয়াজকুচি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কাটা টমেটো, কাঁচা মরিচ ফালি ও রোজেলা পাতা দিয়ে মাছ মাখিয়ে নিন। সবশেষে তেল দিয়ে আবারও মাখিয়ে সামান্য পানি দিন।

কড়াইটি ঢাকনা দিয়ে চুলায় বসান। মাঝে মাঝে খুন্তি দিয়ে মাছ এপাশ-ওপাশ করুন, খেয়াল রাখতে হবে যেন মাছ ভেঙে না যায়। রান্না হয়ে গেলে লবণ দেখে ধনেপাতা কুচি দিয়ে ১–২ মিনিট আরও রান্না করে নামিয়ে নিন। 

এভাবে তৈরি হবে সুস্বাদু রোজেলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি, যা খেতেই ভরপুর মজা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম