Logo
Logo
×
   

লাইফ স্টাইল

ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব, জেনে নিন সঠিক নিয়ম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব, জেনে নিন সঠিক নিয়ম

আপনার শরীরের ওজন দিন দিন বেড়েই চলেছে। কোনো কিছুতেই ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আর অনেকেই ওজন বাড়ার কারণে ভাত খাওয়া ছেড়ে দিচ্ছেন। যদিও ভাত খেয়েও ওজন কমানো সম্ভব। প্রয়োজন সঠিক নিয়ম জানার। কিন্তু কীভাবে ভাত খেলেও নিয়ন্ত্রণে থাকবে ওজন? 

আজও বেশিরভাগ মানুষ দুই বেলাই ভাত খেয়ে থাকেন। কারণ খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাত, যা সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। খিচুড়ি হোক কিংবা সাদা ভাত— সব বয়সের মানুষের খাদ্যতালিকায় ভাত একটি প্রধান খাদ্য। 

আয়ুর্বেদে আবার ভাতকে সাত্ত্বিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। এটি শরীরে শক্তি সরবরাহ করে থাকে এবং মনকে শান্ত রাখে। তবে সঠিক নিয়ম জানা থাকলে ভাত খেলেও নিয়ন্ত্রণে থাকবে ওজন?

চলুন জেনে নেওয়া যাক, ভাত খেলেও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব—

বাসমতি চাল

বাসমতি চালে অ্যামাইলোজ নামক এক ধরনের স্টার্চ থাকে, যা ধীরে ধীরে হজম হয়। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমাতে সাহায্য করে। সাধারণ চালের তুলনায় বাসমতি চালের ক্যালোরি ও ফ্যাট কম থাকে, যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে সহায়ক। এতে যথেষ্ট ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেট ভরা রাখে। ফলে ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয়।

ব্ল্যাক রাইস 

ব্ল্যাক রাইস বিশেষ বলে মনে করা হয়। ব্ল্যাক রাইস ওজন কমাতে সাহায্য করে। এতে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকে, যা পেট ভরা রাখে এবং খিদে কমিয়ে দেয়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। 

এর অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে চর্বি জমা কমাতে এবং বিপাক ক্রিয়া উন্নত করতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ব্রাউন রাইস

ব্রাউন রাইসের বাইরের স্তর ফাইবার, ভিটামিন বি১২ ও খনিজপদার্থে সমৃদ্ধ। ব্রাউন রাইস হজম হয় ধীরে ধীরে। ফলে দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা থাকে। আর ঘন ঘন খিদে পায়। এটিকে লো গ্লাইসেমিক লোড বলা হয়। রক্তে শর্করার মাত্রা বাড়ায় না কিংবা অতিরিক্ত কার্বস শরীরে চর্বি হিসেবে জমা হয় না। শক্তি বৃদ্ধি করে।

রেড রাইস

রেড রাইসের প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের কারণে যৌগগুলো প্রদাহ কমায় এবং বিপাক উন্নত করে। বিপাক ত্বরান্বিত হলে, শরীরের শক্তি হিসাবে সঞ্চিত চর্বিও ব্যবহার করে। আয়ুর্বেদে রেড রাইস রক্তকে বিশুদ্ধ করতে এবং শরীরের তাপ বজায় রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। সেই সঙ্গে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কম থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম