Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যে ৭ ভুলে বাতিল হতে পারে আপনার ভোট

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

যে ৭ ভুলে বাতিল হতে পারে আপনার ভোট

ফাইল ছবি

Advertisement

ভোট শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি নাগরিকের অধিকার, দায়িত্ব এবং গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলনের দিন। এদিন  ভোর থেকেই মানুষ ভোটকেন্দ্রে ছুটে যান নিজের প্রতিনিধি বেছে নিতে। কিন্তু অনেক সময় না জানার কারণে বা সামান্য অসাবধানতায় একটি মূল্যবান ভোটই বাতিল হয়ে যেতে পারে। একটি ভুল সিল, ব্যালট ভাঁজে অসতর্কতা কিংবা ব্যালটে অপ্রয়োজনীয় কোনো চিহ্ন—এমন ছোট ছোট ভুলই ভোট গণনার সময় আপনার ভোটকে অকার্যকর করে দিতে পারে।

তাই ভোট দিতে যাওয়ার আগে কিছু সাধারণ নিয়ম জেনে রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলগুলো করলে আপনার ভোট বাতিল হতে পারে—

১. সিল

ব্যালট পেপারের একপাশে থাকবে প্রার্থীর নাম এবং অন্য পাশে থাকবে প্রতীক বা মার্কা। সিল দিতে হবে নির্ধারিত স্থানের মধ্যে প্রতীকের উপর। সিল যদি নির্ধারিত স্থানের বাইরে চলে যায়, তাহলে ভোট গণনার সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। এর ফলে আপনার ভোটটি বাতিল হয়ে যেতে পারে।

২. একাধিক সিল

কখনো বিভ্রান্তি বা ভুলবশত একাধিক প্রার্থীর মার্কায় সিল দিয়ে ফেললে সেই ব্যালট গ্রহণযোগ্য থাকে না। তাই গোপন কক্ষে যাওয়ার আগেই ঠিক করে নিন কাকে ভোট দেবেন।

৩. ব্যালট ভাঁজ

সিল দেওয়ার পরে ব্যালট পেপার ভাঁজ করতে হয় নির্দিষ্ট পদ্ধতিতে। সাধারণভাবে প্রথমে কাগজটি লম্বালম্বি ভাঁজ দিতে হয়, তারপর ওপর দিকে ভাঁজ করতে হয়। তা না করলে সিলের কালি পাশের মার্কায় লেগে যেতে পারে। তখন একাধিক প্রতীকের ওপর দাগ দেখা গেলে ভোটটি বাতিল হতে পারে।

৪. ভোটারকে চেনার উপায় ব্যালটে থাকা

ব্যালট পেপারে কলম বা পেনসিল দিয়ে কোনো চিহ্ন, টিক বা স্বাক্ষর দিলে সেটি বাতিল বলে গণ্য হয়। কেবল নির্বাচন কমিশন অনুমোদিত সিল ব্যবহার করে নির্ধারিত স্থানের মধ্যে সিল দিলেই ভোটটি বৈধ থাকবে।


৫. ব্যালট পেপারের ক্ষতি

ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ব্যালট পেপার ছিঁড়ে গেলে সেই ভোট বাতিল হয়ে যায়। তাই ব্যালট নেওয়া থেকে বাক্সে ফেলা পর্যন্ত কাগজটি সতর্কভাবে ব্যবহার করা প্রয়োজন।

৬. ব্যালটে লেখালেখি

অনেকে ক্ষোভ, প্রতিবাদ বা মজা করে ব্যালটে কিছু লিখে ফেলেন—কোনো দাবি, স্লোগান বা মন্তব্য। এমন কিছু লিখলে ব্যালটটি আর গ্রহণযোগ্য থাকে না।

৭. ব্যক্তির পরিচিতি প্রকাশ

ব্যালটে এমন কোনো চিহ্ন, সংকেত বা লেখা দেওয়া যাবে না, যা দেখে ভোটারকে শনাক্ত করা সম্ভব হয়। এমন কিছু থাকলে ভোট বাতিল বলে বিবেচিত হয়।

সূত্র : নির্বাচন কমিশন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

উপজেলা নির্বাচনের নতুন বিধিমালা জারি | Upazila Election Rules

উপজেলা নির্বাচনের নতুন বিধিমালা জারি | Upazila Election Rules

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম