Logo
Logo
×
   

লাইফ স্টাইল

কোন ৫ প্রসাধনী ছাড়া বের হন না আলিয়া ভাট?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

কোন ৫ প্রসাধনী ছাড়া বের হন না আলিয়া ভাট?

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মেকআপ ছাড়াও তার প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও চকচকে ত্বকের জন্য বিশেষভাবে পরিচিত। নিজের ভ্যানিটি ব্যাগে রাখা ও বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যবহার করা পাঁচটি অপরিহার্য প্রসাধনী এবং সামগ্রীর কথা তিনি নিজেই প্রকাশ করেছেন। আর সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই অভিনেত্রী ত্বক ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে থাকেন। ত্বকের পরিচর্যা নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। সম্প্রতি এক ভিডিওতে আলিয়া ভাট বলেছেন— ত্বক পরিচর্যার কোন পাঁচ প্রসাধন সামগ্রী তার ব্যাগে সব সময় থাকে।

জেড রোলার বা মাসাজার আলিয়া ভাটের ত্বক পরিচর্যার প্রথম ধাপ। তিনি চোয়াল ও হনুর উঁচু হাড় বরাবর এটি ব্যবহার করে থাকেন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মুখের ক্লান্তি ও ফোলাভাব দূর করতে দারুণ কাজ করে।

অভিনেত্রী হয়েও আলিয়া ভাট চড়া মেকআপ করতে একেবারেই পছন্দ করেন না। সিনেমার প্রচার হোক কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবখানে আলিয়াকে অল্প মেকআপেই দেখা যায়। তিনি অতিরিক্ত মেকআপ করার বদলে ত্বক পরিচর্চার ওপর গুরুত্ব দিয়ে এসেছেন বারবার। 

অভিনেত্রী ত্বক ভালো রাখার জন্য অনিয়মিত ঘুম এবং কাজের ব্যস্ততার ক্লান্তি যেন চোখেমুখে না পড়ে, সে জন্য তিনি নিয়মিত চোখের নিচে আই ক্রিম ব্যবহার করে থাকেন। এটি ডার্ক সার্কেল ও বলিরেখা দূর করতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক, কোন পাঁচ প্রসাধনী আলিয়া ভাট সঙ্গে রাখেন—

১. জেড রোলার বা মাসাজার

আলিয়ার ত্বক পরিচর্যার রুটিনের প্রথম ধাপ হলো হনুর উঁচু হাড় ও চোয়ালের রেখা বরাবর জেড রোলার ব্যবহার করা। এটি ত্বককে শান্ত করতে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং মুখের ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে থাকে।

২. আই ক্রিম

কাজের ব্যস্ততার কারণে মাঝেমধ্যেই অভিনেত্রীর ঘুমে ব্যাঘাত ঘটে। তবু আলিয়া ভাটের চোখের নিচে কালো দাগ বা বলিরেখা দেখা যায় না। এর কারণ অভিনেতী নিয়মিত আই ক্রিম ব্যবহার করে থাকেন।

৩. নিয়াসিনামাইড ড্রপস

বলিরেখা এড়াতে এবং ত্বকে জেল্লা আনার জন্য আলিয়া ভাট নিয়াসিনামাইডকে গুরুত্ব দিয়েছেন। এটি ত্বককে পুনরুজ্জীবিত ও আর্দ্র রাখতেও সাহায্য করে থাকে। ভিডিওতে অভিনেত্রীকে ওয়াটারমেলন গ্লো নিয়াসিনামাইড ড্রপস প্রয়োগ করতে দেখা গেছে।

৪. ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভোলেন না আলিয়া ভাট। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে থাকলেও ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে তিনি বেশ কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। শুধু মুখেই নয়, ঘাড়, গলা ও হাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করেন।

৫. সানস্ক্রিন

এ প্রসাধনীটি ছাড়া আলিয়া বাড়ি থেকে বের হন না। শুধু বাইরে বেরোলেই নয়, শুটিং ফ্লোরে থাকাকালীনও বারবার তিনি সানস্ক্রিন ব্যবহার করে থাকেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম