Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সিসি ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

সিসি ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি

Advertisement

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে হোম সিকিউরিটি ক্যামেরা বা সিসিটিভির ব্যবহার দ্রুত বাড়ছে। তবে বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ক্যামেরা থাকায় সঠিকটি বেছে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আকর্ষণীয় ফিচার দেখে নয়, নিজের প্রয়োজন অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই ক্যামেরা কেনা উচিত।

প্রথমেই নির্ধারণ করতে হবে ক্যামেরাটি কোথায় ব্যবহার করা হবে। মূল দরজার জন্য মুখ শনাক্ত করতে সক্ষম ক্যামেরা উপযোগী, আর বাগান, গ্যারেজ বা বড় এলাকা পর্যবেক্ষণের জন্য ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও উচ্চ রেজুল্যুশনের ক্যামেরা বেশি কার্যকর। ফ্ল্যাটের জন্য ওয়্যারলেস ক্যামেরা সুবিধাজনক হলেও বড় বাড়িতে একাধিক ক্যামেরার সমন্বিত সিস্টেম ভালো বিকল্প হতে পারে।

রেজুল্যুশনও গুরুত্বপূর্ণ। সাধারণ ব্যবহারের জন্য ফুল এইচডি (১০৮০পি) যথেষ্ট হলেও বিশেষজ্ঞরা ২কে রেজোলিউশনকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করেন। এতে পরিষ্কার ভিডিও পাওয়া যায়, আবার অতিরিক্ত স্টোরেজও প্রয়োজন হয় না।

ভিডিও সংরক্ষণের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া জরুরি। লোকাল স্টোরেজে মাইক্রোএসডি কার্ড বা হার্ডড্রাইভে ফুটেজ রাখা যায়, যেখানে মাসিক খরচ নেই। অন্যদিকে ক্লাউড স্টোরেজে যেকোনো স্থান থেকে ভিডিও দেখা সম্ভব হলেও এর জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশন লাগতে পারে।

নাইট ভিশন এখন প্রায় অপরিহার্য একটি ফিচার। সাধারণ ইনফ্রারেড প্রযুক্তির পাশাপাশি বর্তমানে ফুল-কালার নাইট ভিশনযুক্ত ক্যামেরাও পাওয়া যায়, যা অন্ধকারে আরও স্পষ্ট ভিডিও ধারণ করতে সক্ষম।

এ ছাড়া এআই মোশন ডিটেক্শন, টু-ওয়ে অডিও, স্থিতিশীল ওয়াই-ফাই সংযোগ, আইপি৬৫ বা আইপি৬৬ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা, ব্যবহারবান্ধব মোবাইল অ্যাপ এবং ভালো বিক্রয়োত্তর সেবার বিষয়গুলোও কেনার আগে যাচাই করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, প্রয়োজন অনুযায়ী সঠিক ক্যামেরা নির্বাচন করলে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় খরচও এড়ানো সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম