Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে চোখ, অবহেলায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০১ এএম

হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে চোখ, অবহেলায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি

ফাইল ছবি

Advertisement

এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা অনেকেই সাধারণ চোখের সমস্যা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফল বলে মনে করেন। কিন্তু হঠাৎ ঝাপসা দেখা, তারপর আবার সব স্বাভাবিক হয়ে যাওয়া সব সময় নিরীহ উপসর্গ নয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এমন উপসর্গ কখনও কখনও প্রাণঘাতী স্ট্রোকের আগাম সতর্কবার্তা হতে পারে। তাই বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যামাউরোসিস ফুগ্যাক্স। এতে রেটিনায় সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যাওয়ায় একটি চোখে অল্প সময়ের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে কালো পর্দা নেমে আসার মতো অনুভূতি হয়। কিছুক্ষণ পর দৃষ্টি স্বাভাবিক হয়ে গেলেও এটি ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্যারোটিড ধমনীতে সংকোচন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন বা রক্ত জমাট বাঁধার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, শরীরের এক পাশে দুর্বলতা, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হলে ঝুঁকি আরও বেড়ে যায়।

সমস্যার কারণ নির্ণয়ে চিকিৎসক চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, ক্যারোটিড ধমনির আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন হলে এমআরআই বা ব্রেন অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দিতে পারেন।

বিশেষজ্ঞরা জানান, সময়মতো চিকিৎসা শুরু করলে বড় ধরনের স্ট্রোক ও স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই এক চোখে সাময়িক ঝাপসা দেখলেও সেটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

আরও পড়ুন

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম