Logo
Logo
×
   

লাইফ স্টাইল

ওয়ার্কআউটের আগে ও পরে ত্বকের সুরক্ষায় কী করবেন, জানাচ্ছেন অভিনেত্রী শ্বেতা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

ওয়ার্কআউটের আগে ও পরে ত্বকের সুরক্ষায় কী করবেন, জানাচ্ছেন অভিনেত্রী শ্বেতা

অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ফাইল ছবি

ওয়ার্কআউটের আগে ও পরে ত্বকের সঠিক যত্ন নিতে ভারি মেকআপ বর্জন, হালকা জেল-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার এবং শরীরচর্চার ৫ মিনিটের মধ্যে মুখ পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। চল্লিশোর্ধ্ব বয়সেও তার দীপ্তিময় ত্বকের রহস্য হিসেবে তিনি তার প্রিয় ওয়ার্কআউট স্কিনকেয়ার রুটিন তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। 

ওয়ার্কআউটের আগে কী ধরনের স্কিনকেয়ার ব্যবহার করেন, সেই সংক্রান্ত আলোচনাই করা হয়েছে। ভারি মেকআপ করে যেমন শরীরচর্চা করা উচিত নয়, ঠিক তেমনি মুখে একেবারে কিছু না মাখলেও ত্বকের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন শ্বেতা তিওয়ারি।

এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন জগতে রাজত্ব করেছেন শ্বেতা তিওয়ারি। ‘বিগ বস ৪’-এর বিজয়ী অভিনেত্রী এখন ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছেন।  কিন্তু জীবনযাপনের সঙ্গে জড়িত নানা বিষয় নিয়ে নিত্যদিন তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকেন। সম্প্রতি শ্বেতা তিওয়ারি জানিয়েছেন— ওয়ার্কআউট করার আগে ও পরে ত্বকে ঠিক কোন ধরনের যত্ন নেওয়া উচিত।

অভিনেত্রী ব্যায়াম করতে যাওয়ার আগে ত্বক হাইড্রেটেড রাখতে হালকা ময়েশ্চারাইজার, বাইরে যাওয়ার জন্য সানস্ক্রিন এবং ঠোঁটে লিপবাম ব্যবহারের কথা বলেছেন।

জিম কিংবা ওয়ার্কআউটের আগে ভারি মেকআপ এড়িয়ে জেল বেসড বা অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করা উচিত। কারণ ঘামে ভেজা ভারি তোয়ালে বহন করার ঝামেলা এড়াতে শ্বেতা ডিসপোজেবল তোয়ালে ব্যবহার করে থাকেন। আর ব্যায়ামের পর ত্বকের আর্দ্রতা ফেরাতে হায়ালুরোনিক অ্যাসিড কিংবা সেরামাইড-যুক্ত ময়েশ্চারাইজার জরুরি। কারণ শরীর থেকে ঘাম বাষ্পীভবনে সাহায্য করে এমন সুতির বা হাওয়া চলাচলকারী পোশাক পরলে 'বডি অ্যাকনে'র হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

ব্যায়ামের আগে 

অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ব্যায়াম করার ঠিক আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলেন। জিম শুরু করার আগে মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেন তিনি। জমে থাকা তেল বা ময়লা পরিষ্কার করে নিলে ঘামের সঙ্গে তা মিশে রোমকূপ বন্ধ  হওয়ার ভয় থাকে না। সাধারণ তোয়ালে ঘামে ভিজে ভারি হয়ে যায় এবং ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্রের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। সে কারণে  ডিসপোজেবল তোয়ালে ব্যবহার করা উচিত। কারণ ডিসপোজেবল তোয়ালে ব্যবহারের পর তা ফেলে দিতে হয়। তাই এটি স্বাস্থ্যকর ও সুবিধাজনক।  

ভারি মেকআপ এড়িয়ে চলুন। ওয়ার্কআউট করার সময় 'নো-মেকআপ লুক' বজায় রাখা। কারণ ভারি মেকআপ ঘামের সঙ্গে মিশে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। আর যাদের শুষ্ক ত্বক, তারা লাইটওয়েট বা জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, যা দ্রুত ত্বকে শোষিত হয়। এ ছাড়া খোলা জায়গায় কিংবা আউটডোরে ব্যায়াম করার সময় অবশ্যই হালকা, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার উচিত। 

শ্বেতা তিওয়ারি ব্যায়ামের পর মুখ ভালোভাবে পরিষ্কার করে ত্বকের আর্দ্রতা বা ওয়াটার ব্যারিয়ার ফিরিয়ে আনার জন্য হায়ালুরোনিক অ্যাসিড কিংবা সেরামাইড  সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করেন। ব্যায়ামের সময় কাপড়ের ঘর্ষণ ও ঘাম থেকে পিঠে ব্রণ হতে পারে। এটি প্রতিরোধ করতে এমন পোশাক পরেন, যা বাতাস চলাচল করতে সাহায্য করে এবং সহজে ঘাম শুষে নেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .