গরমে মাথা ব্যথা কেন করে, কখন এটি ঝুঁকিপূর্ণ?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রচণ্ড গরম আবহাওয়া প্রকৃতিতে বিদ্যমান।এই সময়ে অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। গরমে অনেকেই মাথাব্যথা হয়। মাথা ব্যথার অন্যতম কারণ হলো দীর্ঘসময় রোদে থাকা, যথেষ্ট পানি পান না করা এবং উচ্চ আর্দ্রতা। গরমে অতিরিক্ত মাথা ব্যাথার কারণ হতে পারে শরীর ওভারহিট বা ডিহাইড্রেট। এ ক্ষেত্রে কিছুক্ষণ বিশ্রাম, ঠান্ডায় বসা এবং পানি পান করলে স্বস্তি পাওয়া যায়।
গরমে মাথা ব্যাথার কারণ, কিভাবে মুক্তি পাওয়া যায় বা কখন ডাক্তরের শরণাপন্ন হতে হবে— এসব জানা থাকলে ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়া যায়।
মাথাব্যথার কিছু সাধারণ কারণ
মাথাব্যথা হয় প্রতিদিনের কার্যকলাপেও। যেমন—
* রোদে অতিরিক্ত সময় থাকা
* পর্যাপ্ত পরিমানে পানি পান না করা
* উচ্চ আদ্রতায় বাইরে থাকা
* অতিরিক্ত গরমে ব্যায়াম বা পরিশ্রমের কাজ করা
* খাবার না খাওয়া
* বেশি তাপমত্রায় গরম জামা কাপড় পড়া
গরমে কেন হয় মাথাব্যাথা
মাথাব্যথার কারণ হলো উচ্চ তাপমাত্রা, ডিহাইড্রেশন ও শরীর ঘেমে অতিরিক্ত পানি বের হয়ে আসা। এগুলো হতে পারে অতিরিক্ত সময় বাইরে থাকা, সরাসরি রোদে যাওয়া, অথবা গরম আবহাওয়ায় কাজ করার কারণে।
আমাদের শরীরে সূর্যের তাপ সরাসরি প্রভাব ফেলতে পারে। যদি বেশি রোদে কাজ করা হয় তাহলে বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেননা, ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর লিকুইড বের হয়ে যায় ও ইলেকট্রোলাইটের ঘাটতি হয়। অতিরিক্ত গরমের কারণে রক্তনালি প্রসারিত হয়ে ব্লাড সার্কুলেশনের পরিবর্তন হতে পারে এবং ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে, যা মাথা ব্যথার কারণ।
ডিহাইড্রেশন
মাথাব্যথার অন্যতম প্রধান কারণ ডিহাইড্রেশন। অনেককে জিজ্ঞেস করা হয়েছে পানির ঘাটতি তাদের মাথা ব্যথার কারণ কিনা। উত্তরে তারা হ্যাঁ বলেছেন। যখন শরীর ঘামের মাধ্যমে প্রচুর পরিমানে পানি বের করে দেয় তখন রক্তের ঘনত্ব কমতে থাকে। ফলে, মস্তিস্কে রক্ত এবং অক্সিজেনের প্রবাহ কমে মাথা ব্যথা হয়। পানিশূন্যতা দ্রুত দূর না হলে ডিহাইড্রেশন খুবই ঝুকিঁপূর্ণ হবে।
ইলেকট্রোলাইট ইমব্যালেন্স
ঘাম শুধুমাত্র পানি বের করে দেয় তা নয়। এর মাধ্যমে সোডিয়াম ও পটাসিয়ামও বের হয়ে যায়। এসব উপাদান নার্ভ ও মাসেল ফাংশন নিয়ন্ত্রণ করে। ফলে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে হতে পারে মাথাব্যথা, খিঁচুনি, মাথা ঘোরা ও অবসাদ।
অতিরিক্ত গরমে শারীরিক অবসাদ
অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট মাথা ব্যথা শরীরের ওপর চাপের প্রাথমিক সতর্কবার্তা। শারীরিক অবসাদ তখনই হয় যখন শরীর থেকে অতিরিক্ত পরিমানে পানি বের হয়ে যায়। সময়মতো চিকিৎসা না নিলে ঝুঁকি আরও বাড়তে পারে।
সূর্যের সংস্পর্শ
মাথা থেকে ঘাড় পর্যন্ত সরাসরি সূর্যের আলোর সংস্পর্শ মাথা ব্যাথার কারণ হতে পারে। বিশেষ করে যাদের মাইগ্রেন আছে। উজ্জল সূর্য ও তীব্র তাপ সংবেদনশীলতা ও বুক ধরফর বাড়িয়ে দিতে পারে।
রক্তনালি প্রসারিত হতে পারে
অতিরিক্ত তাপের কারণে শরীরকে ঠান্ডা করতে রক্তনালি প্রসারিত হয়। ফলে, রক্তনালির এমন পরিবর্তন কারো কারো মাথা ব্যাথা হতে পারে, বিশেষ করে যাদের মাইগ্রেন আছে।
গরমে মাথা ব্যথার কিছু লক্ষণ
* ভেতরে চাপা বা বুক ধরফর
* চোখের পেছনে চাপ অনুভব করা
* আলোতে সংবেদনশীল
* অবসাদ ও মাথাঘেরা
* কাধ ও ঘাড়ের পেশিতে টান অনুভব করা
যেভাবে রক্ষা পাওয়া যায়
* বেশি বেশি পানি পান করা ও হাইড্রেট থাকা
* বেশি সময় রোদে না থাকা। রোদের সংস্পর্শ থেকে আসলে দ্রুত ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কাছে যাওয়া
* সবসময় কপালে, ঘাড়ে ঠান্ডা বরফ দেওয়া
* ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে রোদ থেকে এসে বিশ্রাম নেওয়া
* পেইনকিলার এড়িয়ে চলা। শরীর হাইড্রেট আছে কিনা সেদিকে আগে নজর দেওয়া
কারা সবচেয়ে ঝুঁকিতে
* শিশু ও বৃদ্ধরা
* যাদের মাইগ্রেন আছে
* যারা বাইরে কাজ করে
* এথলেটস
* যারা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে আছে
গরমের মাথাব্যথার বিপদ থেকে বাঁচতে সতর্কতা খুবই প্রয়োজন। ঘরোয়া উপায়ে ব্যথা দূর না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তথ্যসূত্র: নিউনান।

